এ উপলক্ষে দুপুর ১২টায় হাসপাতালের সভাকক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়
বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনে পোর্টেবল এক্স-রে মেশিন প্রদান
প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ০৮:৪০:০৯ অপরাহ্ন
ছবি: ।
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধি এবং জরুরি সেবা গতিশীল করার লক্ষ্যে সিলেট জেলা পরিষদ কর্তৃক একটি পোর্টেবল এক্স-রে (১০০ এম এ) মেশিন প্রদান করা হয়েছে। এ উপলক্ষে দুপুর ১২টায় হাসপাতালের সভাকক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের সিইও এন্ড এমডি মোহাম্মদ সাব উদ্দিনের সভাপতিত্বেও উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব আবুল কাহের চৌধুরী শামিম।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক আব্দুল মান্নান, নাজমুল হোসেন পুতুল, এডভোকেট আহমদ রেজা, গিয়াস উদ্দিন, সরওয়ার হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল ফাত্তাহ বকসী, তিলপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ মিজানুর রহমান রুমেল, বিয়ানীবাজার উপজেলা দূর্নিতি দমন কমিশনের সহ সভাপতি হাজী কুতুবুদ্দিন, শিক্ষানুরাগী সাহেদ আহমদ, পৌরসভার সাবেক কাউন্সিলর সাবিনা ইয়াসমিনসহ আরো অনেকে।
এই সময় অতিথিবৃন্দ হাসপাতালের সার্বিক সেবা ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিশেষ করে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য পরিচালিত বিনামূল্যে চিকিৎসাসেবা ও সহায়তা কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি হাসপাতালের অত্যাধুনিক ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা পরদর্শনসহ অভ্যন্তরীণ ও বহির্বিভাগে রোগীদের চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, পরামর্শ ও অন্যান্য সেবামূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং হাসপাতালের সেবার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি তাহাঁর বক্তব্যে বলেন, মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। একটি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হাসপাতালটি যেভাবে সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে, তা নিঃসন্দেহে একটি মহৎ ও মানবিক উদ্যোগ। তিনি হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সম্প্রসারণে ভবিষ্যতেও সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। বিশেষভাবে হাসপাতাল অভ্যন্তরে প্রতিবন্ধী, প্যারালাইজড ও চলাচলে অক্ষম রোগীদের জন্য র্যাম্প, প্যারালেল বার ও ওয়াকওয়ে নির্মাণে আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
হাসপাতালের সিইও এন্ড এমডি তাহাঁর বক্তব্য বলেন যে, সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে প্রদান করা পোর্টেবল এক্স-রে মেশিনটি হাসপাতালের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে বয়স্ক, গুরুতর অসুস্থ, প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম রোগীদের জন্য এটি দ্রুত ও সহজে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সৃষ্টি করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. ইফতেখার উল ইসলাম পাভেল, ডা. সুরাইয়া জামান প্রভা, ডা. মোহাম্মদ খানসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি
সিলেট/তা/৭