সিলেটে নিয়মিত মোবাইল কোর্টে হাসপাতালগুলোর সেবায় উন্নতি
প্রকাশিত: ২১/০৯/২০২৬ ০১:৪২:০৬ অপরাহ্ন
ছবি: ।
সিলেটে প্রশাসনের ধারাবাহিক মোবাইল কোর্ট অভিযানের সুফল মিলছে। নিয়মিত অভিযানে হাসপাতালগুলোর সেবার মান ও পরিবেশে উন্নতি হচ্ছে। সর্বশেষ নগরীর দুটি হাসপাতালে অভিযান চালিয়ে সেবাদানের পরিবেশ সন্তোষজনক পাওয়ায় কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আল ফালাহ হাসপাতাল ও আর আর মানসিক হাসপাতালে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবন্য ইসলাম ঋতু অভিযান পরিচালনা করেন।
অভিযানে দুই প্রতিষ্ঠানের সেবাদানের পরিবেশ সন্তোষজনক পাওয়া যায়। এ কারণে কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়নি। তবে হাসপাতাল দুটির সেবার মান আরও বাড়াতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের ফলে হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং সেবার মান ও পরিবেশ উন্নয়নে সচেতন হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবন্য ইসলাম ঋতু গণমাধ্যমকে বলেন, অভিযান পরিচালনা করে হাসপাতালগুলোর সেবাদানের পরিবেশ সন্তোষজনক পাওয়া গেছে। ফলে কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়নি।
তিনি আরও বলেন, সেবার মান বাড়াতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।
শুভ প্রতিদিন/এমকে