প্রকাশিত

০৩/১০/২০২৬ ০৭:৪২:৪২ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেট মহানগর বিএনপির নিন্দা

সাংবাদিক সাদিক চৌধুরীর বাসায় হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

প্রকাশিত: ০৩/১০/২০২৬ ০৭:৪২:৪২ অপরাহ্ন

সাংবাদিক সাদিক চৌধুরীর বাসায় হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

দৈনিক দিনকালের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরীর বাসায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশের জের ধরে কোনো সাংবাদিকের বাসায় হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।

তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।

সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।


sa