প্রকাশিত

১৯/১১/২০২৫ ০৬:০০:৫৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

শুভ প্রতিদিনে সংবাদ প্রকাশ, জট খোললো জন্ম নিবন্ধন সংশোধনের

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ০৬:০০:৫৭ অপরাহ্ন

ছবি: ।

সিলেট সিটি কর্পোরেশনে জন্ম নিবন্ধন সংশোধনে যন্ত্রণার যেন শেষ নেই। এ নিয়ে গত শুক্রবার (১৪ নভেম্বর) ‘জন্ম নিবন্ধন সংশোধনে যত যন্ত্রণা’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে কর্তৃপক্ষের। সিলেট সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশন থেকে যতগুলো সংশোধন আবেদন স্থানীয় সরকার শাখায় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, সবগুলো আবেদন মঞ্জুর হয়ে এসেছে। এর আগে, গত প্রায় ২০ দিন ধরে জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখায় প্রেরণ করা হলেও সেগুলো অপেক্ষমাণ অবস্থায় ছিল।


শুভ প্রতিদিন/এমকে