প্রকাশিত

২১/১১/২০২৫ ১২:৫৪:০১ অপরাহ্ন

সিলেট জুড়ে

ভূমিকম্পে কাঁপলো সিলেট

প্রকাশিত: ২১/১১/২০২৫ ১২:৫৪:০১ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের সময় এই ভূমিকম্প অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী এলাকা।
হঠাৎ ভূকম্পনে সিলেট নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি থেকে বের হয়ে নিরাপদ স্থানে অবস্থান নেন। তবে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুভ প্রতিদিন/এমকে