প্রকাশিত

২২/১১/২০২৫ ১১:০৩:০০ পূর্বাহ্ন

সিলেট জুড়ে

নির্বাচন আয়োজনের লক্ষ্যে গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা

প্রকাশিত: ২২/১১/২০২৫ ১১:০৩:০০ পূর্বাহ্ন

ছবি: ।

গোলাপগঞ্জ প্রেসক্লাবের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় প্রধান আহবায়ক এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহীন আলম সাহেদের পরিচালনায় সভায় আসন্ন নির্বাচন সুষ্টভাবে পরিচালনার স্বার্থে কমিটিতে নতুন দুইজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।

তারা হলেন মাহবুবুর রহমান চৌধুরী ও এনামুল হক এনাম। এসময় আহবায়ক শহীদুর রহমান সুহেদ উপস্থিত ছিলেন। সভায় সংবিধান প্রণয়ন, ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন আয়োজনের জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হলেন , মাহবুবুর রহমান চৌধুরী, শহীদুর রহমান সুহেদ, এনামুল হক এনাম।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান চৌধুরী জানান, গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের একটি সুন্দর প্লাটফর্ম উপহার দিতে ও সুষ্ঠ নির্বাচন আয়োজন করতে শীঘ্রই সদস্যপদ আহবান করা হবে।

শুভপ্রতিদিন/জাহিদ