প্রকাশিত

২৩/১১/২০২৫ ০৩:২১:২১ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

প্রকাশিত: ২৩/১১/২০২৫ ০৩:২১:২১ অপরাহ্ন

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি)অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় চার কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে ইয়াবাসহ একজন আসামিকে আটক বিজিবি।
রোববার (২৩ নভেম্বর) ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, ২২ ও ২৩ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ সীমান্তবর্তী সংগ্রাম, বিছনাকান্দি, কালাইরাগ, সোনালীচেলা ও বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ভারতীয় মহিষ, গরু, পেঁয়াজ, বিড়ি, শীতের কম্বল, বিভিন্ন ফল, পাথর উত্তোলনকারী নৌকা, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, চোরাচালান পরিবহনে ব্যবহৃত ট্রাক ও মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। একইসঙ্গে ইয়াবাসহ একজন আসামিকে আটক করা হয়।
এদিকে, শ্রীপুর বিওপির একটি বিশেষ টহলদল জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় সেনাবাহিনীর সহায়তায় আলাদা অভিযান পরিচালনা করে ভারতীয় সানগ্লাস, কিটক্যাট, চকলেট এবং একটি ট্রাক জব্দ করে। সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৪ লাখ টাকা।
অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় এসব বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, জব্দ করা পণ্যসমূহের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আটককৃত আসামিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

শুভ প্রতিদিন/এমকে

Advertisement
Advertisement
Advertisement