প্রকাশিত

০১/১২/২০২৫ ০৬:২৩:০০ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

সিলেটে এক ব্যাক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০১/১২/২০২৫ ০৬:২৩:০০ অপরাহ্ন

সিলেটে এক ব্যাক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের ওসমানীনগরের নিজ করুয়া গ্রাম থেকে এক জনকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির নাম বাচ্চু মিয়া (৪৮)। তিনি নিজ করুয়া গ্রামের মৃত আবু সুফিয়ানের ছেলে। তার ২ কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।
জানা যায়, সোমবার (১ ডিসেম্বর) সকালে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) নিখলেস চন্দ্র দাস জানান, গোয়ালঘরের তীরের সঙ্গে বাচ্চু মিয়ার মরদেহ ঝুলছিল। তাঁর গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শুভ প্রতিদিন/এমকে

Advertisement
Advertisement
Advertisement