প্রকাশিত

০৪/১২/২০২৫ ০৯:২৩:৩২ পূর্বাহ্ন

সিলেট জুড়ে

গোলাপগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

গোলাপগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ০৯:২৩:৩২ পূর্বাহ্ন

ছবি: ।


গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক এমএ হাকিম মিনহাজের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ মাগরিব উপজেলার ভাদেশ্বর আল হারামাইন তাহফিজুল কোরআন একাডেমি কনফারেন্স হলে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন একাডেমির প্রতিষ্ঠাতা হাফিজ মাওলানা আব্দুল বাসিত।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছাদিকুর রহমান সাদেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই, সহ-সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা তানভীর জাহান স্বপন, এমদাদুর রহমান এমাদ, ছাব্বির হোসেন রিফাত, এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুছ ছালাম, গৌছ আহমদ, আব্দুল মান্নান, মীরগঞ্জ মুজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ মাওলানা মোঃ আব্দুল হক সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


ডেস্ক রিপোর্ট