শাহপরাণ (রহ.) মাজারের পুকুরে থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশিত: ০২/১১/২০২৫ ০৯:৪৪:০০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত ছবি।
সিলেটের শাহপরাণ (রহ.) মাজারের পুকুর থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করে শাহপরান (রহ.) থানা পুলিশ। নিহত যুবক সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের লাল মিয়ার ছেলে
হারুন মিয়া (৩০)
। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শাহপরাণ মাজার এলাকায় পুকুরে এক ব্যক্তির নিথর দেহ ভাসতে দেখে মাজার কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এসব তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বিস্তারিত জানা যাবে।
পুলিশ জানায়, লাশের গলায় গভীর কাটা দাগ এবং হাতে কেনোলা (আঁচড়ের চিহ্ন) রয়েছে।
জানা গেছে, হারুন মিয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার (১ নভেম্বর) তিনি কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। পরদিন সকালে তার লাশ শাহপরাণ মাজারের পুকুর থেকে উদ্ধার করা হয়। পুলিশ লাশের সুরতহাল প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এমকে