প্রকাশিত

০৯/১২/২০২৫ ০৫:১৯:৪৮ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ০৫:১৯:৪৮ অপরাহ্ন

সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

সুনামগঞ্জ জেলায় ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ব হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এ প্রতিপাদে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।

জেলা মহিলা অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ বেলা ১১.৩০ টায় দিবসটি পালনে আলোচনা সভা ও অদম্য শ্রেষ্ট নারী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এজে এম রেজাউল ইসলাম।
এ সময় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন।
এছাড়াও বক্তব্য দেন, জেলা পর্যায়ে অদম্য নারী অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ঝরনা আক্তার, সফল জননী মীরা রানী তালুকদার, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী মোছা. শিরিনা বেগম, সমাজ উন্নয়নে অসমান্য অবদান রাখা নারী খাদিজা বেগম প্রমুখ।
সভা শেষে ৫ জন অদম্য নারীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

শুভ প্রতিদিন/এমকে

Advertisement
Advertisement
Advertisement