প্রকাশিত

০৯/১২/২০২৫ ০৫:২২:০৬ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

দুর্নীতি প্রতিরোধ দিবসে হবিগঞ্জে র‌্যালি ও সভা

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ০৫:২২:০৬ অপরাহ্ন

দুর্নীতি প্রতিরোধ দিবসে হবিগঞ্জে র‌্যালি ও সভা

আন্তর্জাতিক দুর্নীতি প্রতি রোধ দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’।
এ উপলক্ষে প্রথমে মানববন্ধন হয়, পরে একটি র‌্যালি শহরে বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইলিয়াস বখত চৌধুরী জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
এ সময় বক্তব্য দেন সিভিল সার্জন রত্নদ্বীপ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সীসহ অনেকে।
সভায় বক্তারা প্রতিটি দপ্তর দুর্নীতিমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শুভ প্রতিদিন/এমকে

Advertisement
Advertisement
Advertisement