প্রকাশিত

০৩/১১/২০২৫ ০২:০৭:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে প্যাডেল চালিত রিকশার নতুন প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রকাশ

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ০২:০৭:০০ অপরাহ্ন

ছবি: ।

নগরীতে চলাচলরত প্যাডেল চালিত রিকশার নতুন ভাড়া প্রস্তাব করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। নগরবাসীর সুবিধার জন্য ভাড়া পুনঃনির্ধারণের আগে ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে  এসএমপি।
এসএমপি সদর দপ্তর থেকে সোমবার (৩ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরের বিভিন্ন পয়েন্ট থেকে যাতায়াতের জন্য নতুন ভাড়ার তালিকা প্রণয়ন করা হয়েছে। ভাড়া নির্ধারণের সময় রাজনীতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, চাকরিজীবী, ছাত্র-ছাত্রী ও রিকশা সমিতির মতামত নেওয়া হয়েছে। এছাড়াও এ বিষয়ে যে কেউ মতামত সাধরে গ্রহণ করবে এসএমপি। pcsmp@police.gov.bd ইমেইল, ০১৩২০-০৬৯৯৯৮ নম্বর অথবা ‘Sylhet Metropolitan Police - SMP’ ফেসবুক পেজের মাধ্যমে মতামত পাঠাতে পারবেন।
নির্ধারিত রুটের বাইরে যাতায়াতের ক্ষেত্রে প্রতি ১০০ গজে অতিরিক্ত ১০ টাকা ভাড়া প্রযোজ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রস্তাবিত ভাড়ার তালিকা অনুযায়ী— সিলেট নগরের জিন্দাবাজার পয়েন্ট থেকে লামাবাজার, মিরাবাজার, আম্বরখানা, ভাতালিয়া পর্যন্ত ৩০ টাকা। এছাড়া সুবিদবাজার, পাঠানটুলা, শেখঘাট ও শাহী ঈদগাহ পর্যন্ত ৪০ টাকা। শিবগঞ্জ ও ওসমানী মেডিক্যাল পর্যন্ত ৫০ টাকা এবং বালুচর, টিলাগড়, বাগবাড়ি, চৌকিদেখি, পাঠানটুলা, মদিনা মার্কেট পর্যন্ত ৬০ টাকা। শিবগঞ্জ পয়েন্ট থেকে টিলাগড়, খরাদিপাড়া, সেনপাড়া পর্যন্ত ২০ টাকা।
জিন্দাবাজার থেকে নতুন ব্রিজ পর্যন্ত ৩০ টাকা। বালুচর, ঈদগাহ, আম্বরখানা পর্যন্ত ৩০, ৫০ ও ৬০ টাকা। লামাবাজার ও শেখঘাট পর্যন্ত ৬০ টাকা এবং পাঠানটুলা, মদিনা মার্কেট, ওসমানী মেডিক্যাল, হুমায়ুন রশীদ চত্বর, শেখঘাট, সুবিদবাজার ৭০ টাকা এবং বাস টার্মিনাল ৮০ টাকা। দক্ষিণ সুরমা ক্বীন ব্রীজ থেকে রেলগেট ২০ টাকা, হুমায়ুন রশীদ চত্বর, লাউয়াই ৩০ টাকা। শিববাড়ি, বরইনকান্দি, গোটাটিকর ৪০ ও ৫০ টাকা, আলমপুর, মকন দোকান ৫০ ও ৭০ টাকা।
আম্বরখানা পয়েন্ট থেকে সুবিদবাজার, ঈদগাহ, কাজীটুলা ২০ টাকা। মদিনা মার্কেট, চৌকিদেখি, পাঠানটুলা ৩০ টাকা, লাক্কাতুরা, মীরাবাজার, শিবগঞ্জ, নয়াসড়ক ৬০ টাকা, টিলাগড়, উপশহর এবিসি পয়েন্ট, নতুন ব্রিজ ৬০ টাকা।
কোর্ট পয়েন্ট থেকে টিলাগড় ৬০ টাকা, শিবগঞ্জ-নতুন ব্রিজ ৪০ টাকা। মিরাবাজার-যতরপুর ৩০ টাকা। উপশহর এ,বি,সি,ডি,ই,এফ,জি,এইচ, আই, জে, কে পর্যন্ত ৫০ টাকা। নতুন ব্রীজ থেকে দক্ষিণ সুরমা টার্মিনাল ৭০ টাকা।
এছাড়া কোর্ট পয়েন্ট থেকে নতুন ব্রীজ হয়ে রেল স্টেশন, গোপশহর মকন দোকান, গোয়াবাড়ি, আখালিয়া বিডিআর গেইট, ভাঙ্গাটিকর, টুলটিকর, মিরাপাড়া ৮০ টাকা।
ঝেরঝেরিপাড়া, শিবগঞ্জ সোনারপাড়া, ইলেকট্রিক সাপ্লাই, উত্তর কাজিটুলা, গোয়াইটুলা, আম্বরখানা, মাছিমপুর, দর্শন দেউড়ি, সুবিদবাজার, ভাতালিয়া, ওসমানী মেডিক্যাল, কুমারপাড়া (ঝর্ণারপার) ৪০ টাকা।
দর্জিবন্দ, শাহী ঈদগাহ, লেচুবাগান, হাউজিং এস্টেট, লন্ডনি রোড-পাঠানটুলা, বাগবাড়ি, বর্ণমালা পয়েন্ট, এতিম স্কুল, নবাব রোড (শেখঘাট পীচের মুখ, কলাপাড়া ডহর), ঘাসিটুলা বেতের বাজার, আম্বরখানা, কলবাখানি, মেন্দিবাগ, সাদাটিকর ৫০ টাকা।
নতুন ব্রীজ হয়ে কদমতলি, লাউয়াই, বিসিক শিল্প নগরী, বরইকান্দি, চৌকিদেখি, লাক্কাতুরা, শাপলাবাগ ৭০ টাকা। জল্লারপাড়া, তোপখানা ২০ টাকা।
কাজীটুলা, রাজারগলি, দরগাহ মাজার গেইট, মীরের ময়দান, শেখঘাট, দাড়িয়াপাড়া, পশ্চিম কাজির বাজার, মীরের ময়দান, রিকাবিবাজার, ছড়ারপাড়, কুমারপাড়া পয়েন্ট, মিরাবাজার, সোবহানিঘাট, চালিবন্দর ৩০ টাকা। শাবি গেইট ৯০ টাকা। কাজিটুলা, রাজারগলি, শাহজালাল দরগাহ গেইট, মিরের ময়দান, শেখঘাট, রিকাবিবাজার, দাড়িয়াপাড়া, পশ্চিম কাজিরবাজার, মির্জাজাঙ্গাল, ছড়ারপাড়, কুমারপাড়া পয়েন্ট, মিরাবাজার আগপাড়া, সোবহানিঘাট, চালিবন্দর ৩০ টাকা। কুমারগাও বাস টার্মিনাল ১০০ টাকা, খোজাখলা, সরকারি কলেজ ছাত্রাবাস, বাদম বাগিচা, মদিনা মার্কেট, কানিশাইল খেয়াঘাট, পীর মহল্লা, কুশিঘাট ৬০ টাকা।


শুভ প্রতিদিন/এমকে