শ্রীমঙ্গলের নিখোজ মাদরাসা শিক্ষকের অজ্ঞান অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু
প্রকাশিত: ২৫/১০/২০২৬ ০৪:১৫:২৭ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদ নগর বরুণা মাদ্রারাসার শিক্ষক মাওলানা শাহ মনিরুজ্জামান জসিম তালুকদার নিখোঁজের একদিন পর মৃত্যু।
শনিবার রাত ১০টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের ভাতিজা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার।
নিহত মাওলানা জসিম শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে। তিনি চার কন্যাসন্তানের জনক এবং দীর্ঘদিন ধরে বরুণা মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের বাসায় থাকতেন মাওলানা জসিম। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে তাকে অজ্ঞান অবস্থায় ভৈরব-আশুগঞ্জ সেতুর নির্জন এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে তার শরীরে দৃশ্যমান কোনো রক্তাক্ত বা শারীরিক নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি।
প্রাথমিক ধারণা করা হচ্ছে, চেতনানাশক কোনো বস্তু খাইয়ে বা স্প্রে করে তাকে ফেলে রাখে কে বা কারা। ঘটনার পর স্থানীয় কয়েকজন যুবক তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে ভর্তি করান।
নিহতের ভাতিজা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার জানান, শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা ধারণা করেন, তিনি মাদ্রাসায় আছেন। দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও দেখে বিষয়টি জানতে পেরেছেন। ভৈরবের একটি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে মৃত্যুর খবর পেয়ে মাদ্রাসার শিক্ষক মাওলানা আহমদ জুবায়ের জুয়েলসহ সহকর্মীরা দ্রুত ভৈরবে যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেএন