শেখ হাসিনাকে ফেরত দেয়ার জন্য ভারতকে কয়েক দফা আবেদন-স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: ২৫/১০/২০২৬ ০৬:১০:০০ অপরাহ্ন
প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেয়ার জন্য ভারতকে কয়েক দফা আবেদন জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ (রোববার, ২৫ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিং এ স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক ফ্যাসিবাদী শক্তিকে কোনো অপতৎপরতা চালাতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
সাজেকের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সাজেকের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পার্বত্য অঞ্চলে ৪-৫ টা গ্রুপের মধ্যে তাদের অন্তর্দ্বন্দ্ব আছে। পর্যটন মৌসুমে তারা পাহাড়ের কিছু অঞ্চল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। সেনাবাহিনীর পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। রাজনৈতিক পর্যায়ে নেতৃস্থানীয়দের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে মনিটরিং সিস্টেম জারি রেখেছিলাম, দুই একটি দুর্ঘটনার পরিকল্পনা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে পেরেছি। অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে সংযুক্ত করা হয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করবো। কারো পরিচয় বিবেচনায় নেয়া হবে না।’
কেএন