যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
প্রকাশিত: ২৫/১০/২০২৬ ০৮:৪৬:৩৪ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি ও এতিমদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট নগরীর তেমুখিস্থ মাসুক বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
পরদিন মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকীর মূল দিনে বিকেল ৩টায় সিলেট নগরীর ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে। একই দিন বাদ এশা এয়ারপোর্ট রোডস্থ বাইশটিলার হযরত আলী (রাঃ) ইসলামিক সেন্টার মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালিসহ সব কর্মসূচি সফল করতে সিলেট জেলা ও মহানগর যুবদলের অধীনস্থ ১৩টি উপজেলা, ৫টি পৌর যুবদল ও মহানগর যুবদলের অধীনস্থ ৪২টি ওয়ার্ড ও ৬টি থানা যুবদলের নেতাকর্মীদের যথাসময়ে মিছিলসহ উপস্থিত থেকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।-বিজ্ঞপ্তি
কেএন